NagorikNews.Com

বড় হতাশার বছর

Wednesday, 28 December 2011 23:27

চলে গেল ২০১১ সাল। বড় নিষ্ঠুর বছর ছিল চলচ্চিত্র শিল্পের জন্য। অনেক খারাপ রেকর্ডের বছর ছিল আমাদের জন্য। প্রথমত, ছবি কম হয়েছে, অনেক প্রযোজক প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছেন। ধারাবাহিকভাবে ছবিগুলো সিনেমা হলে মুখ থুবড়ে পড়েছে। চলচ্চিত্র শিল্প এক শাকিব খাননির্ভর হয়েছিল। কিন্তু শাকিব একা কতক্ষণ দৌড়াবে?
বড় হতাশা দিয়ে চলে যাচ্ছে ২০১১ সাল। হতাশা কাটিয়ে ২০১২ আমাদের ভালো কিছু দিতে পারবে কি না, জানি না।