NagorikNews.Com

ডিসেম্বর মাসের শেষ দিকে হঠাৎ শোনা গেল, সারিকা এক পরিচালককে শুটিংয়ের জন্য সময় দিয়ে কাজ না করে দেশের বাইরে চলে গেছেন। সারিকার ব্যাপারে এ রকম অভিযোগ আরও একবার শোনা গিয়েছিল। তিন দিন আগে দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার রাতে কথা হলো সারিকার সঙ্গে। তিনি বললেন, ‘প্রশ্নই আসে না। ২৬ ডিসেম্বর থেকে আমি কলকাতায় থাকব, এটা তো অনেকেই জানেন। কারণ, ওই সময়টায় আমি বিজ্ঞাপনচিত্রে কাজের জন্য অনেক আগেই সময় দিয়ে রেখেছি। কোনো পরিচালক যদি আমাকে তাঁর নাটকে নিতে চান, তিনি তো আগে আমার সঙ্গে কথা বলবেন। আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি কাউকে শুটিংয়ে ফাঁসাইনি। সময় দিয়ে নিজের অসুবিধার কারণে কাজ করতে পারিনি, এর আগে এমনটা একবারই হয়েছে। এখন এ ব্যাপারে আমি খুব সতর্ক।’

চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক লটারি। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস। নাটকটিতে অভিনয় করেছেন ফারাহ রুমা। কথা হলো তাঁর সঙ্গে।
আপনি একটি চলচ্চিত্রে অভিনয় করছিলেন। ওটার কাজের কী খবর?

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চাঁদ ফুল অমাবস্যা। লিখেছেন ফারিয়া হোসেন, পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করছেন সোহানা সাবা। কথা হলো তাঁর সঙ্গে।
‘চাঁদ ফুল অমাবস্যা’ ধারাবাহিকে আপনার কাজের খবর বলুন।

বৈশাখী টেলিভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফোর্থ ক্লাস সোসাইটি। রওনক হাসানের ভাবনা থেকে নাটকটি লিখেছেন নওমী কামরুন, পরিচালনা করেছেন সাইফ চন্দন। আর নাটকটিতে অভিনয় করেছেন মৌসুমী নাগ। কথা হলো তাঁর সঙ্গে।

‘ফোর্থ ক্লাস সোসাইটি’ নাটকটি নিয়ে কিছু বলুন।
ফোর্থ ক্লাস সোসাইটি ধারাবাহিকে আমার চরিত্রটি বাসার কাজের বুয়া। আর এখানে আমার সংলাপগুলো পুরান ঢাকার ভাষায়। এ ধরনের চরিত্রে আগে যেহেতু কাজ করা হয়নি, তাই পুরো ব্যাপারটিই আমার জন্য খুব চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে। আর গ্ল্যামারার্স চরিত্রের দিকেই আমাদের বেশি ঝোঁক থাকে, কিন্তু এ ধারাবাহিকে আমি মোটেও তেমনটি নই।